জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ


মোঃএরশাদুল হক 
কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ এবং বিভিন্ন প্রকার কসমেটিকসসহ অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

1

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

2

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

3

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

4

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

5

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

6

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

7

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

8

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

9

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

10

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

11

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

12

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

13

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

14

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

15

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

16

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

17

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

18

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

19

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

20