জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ


মনির আহমদ আজাদ


চট্টগ্রামকক্সবাজার আরকান সড়কে লবণ ও বালুবাহী ভারী ট্রাক থেকে ঝরে পড়া পানির কারণে সড়ক মারাত্মকভাবে পিচ্ছিল হয়ে উঠছে। এর ফলে প্রায় সময়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনাযা জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে সড়কে জমে থাকা এই লবণাক্ত পানি ও বালুর আস্তরণ চালকদের জন্য অদৃশ্য ফাঁদে পরিণত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছেলবণবাহী ট্রাকগুলোতে পর্যাপ্ত ঢাকনা ও সুরক্ষা ব্যবস্থা না থাকায় ট্রাক চলাচলের সময় পানি ও বালু সড়কে ঝরে পড়ে। এতে করে সড়কের পিচ্ছিলতা বেড়ে যায় এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে কক্সবাজারমুখী পর্যটকবাহী দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো। ফলে প্রায়ই জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

এরই প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি বুধবার রাতে লোহাগাড়া উপজেলার বটতলী শহর এলাকায় একটি লবণ ও বালুবাহী বড় ট্রাক চলাচলের সময় থামিয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির উদ্যোগে ট্রাফিক পুলিশের মাধ্যমে ট্রাক চালককে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টি গুরুত্বসহকারে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “লবণ ও বালুবাহী ট্রাকের কারণে সড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা জনস্বার্থে এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করেনসড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লবণবাহী ট্রাকগুলোতে বাধ্যতামূলকভাবে ঢাকনা ব্যবহারনিয়মিত তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি। তা না হলে পর্যটননির্ভর এই গুরুত্বপূর্ণ মহাসড়কে দুর্ঘটনা আরও বাড়বে এবং ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ আকার ধারণ করবে।

জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই গুরুত্বপূর্ণ সড়ককে নিরাপদ রাখতে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

1

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

2

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

3

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

4

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

5

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

6

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

7

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

8

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

9

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

10

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

11

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

12

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

13

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

14

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

15

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

16

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

17

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

18

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

19

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

20