জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির সড়ক অবরোধ ও বিক্ষোভ

 হাবিবুর রহমান সুমন 

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে শিবচর ৭১ সড়কে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়ক অবরোধ করে ‘কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না, মানব না’, ‘অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’—আওয়ামীলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান এমন বিভিন্ন স্লোগান দেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। তাঁরা অবিলম্বে মনোনয়ন পুনর্বহালের দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলন ও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।

স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা বলেন, “কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের প্রিয় নেতা। তাঁর মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক। দ্রুত সময়ের মধ্যে তা পুনর্বহাল না করা হলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে নামবে।”

এ সময় বিক্ষোভস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

1

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

2

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

3

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

4

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

5

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

6

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

7

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

8

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

9

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

10

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

11

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

12

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

13

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

14

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

15

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

16

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

17

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

18

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

19

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

20