জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বিল্লাল হোসেন.


যশোর সদরের বসুন্দিয়া মোড়ে অবস্থিত লিটিল এ্যঞ্জেল ইনস্টিটিউট এর পঞ্চম শ্রেণীর বিদায় শিক্ষার্থী সংবর্ধনা বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। 
লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ইকবাল কবির খান এর সভাপতিত্বে পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও যশোর কিন্ডারগার্ডেন এ্যসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বসুন্দিয়া টিচার্স এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আক্তারুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বক্তৃতা করেন। অতিথিবৃন্দ দুই বছর পূর্ণ হওয়া এই ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য কামনা এবং বিদায়ী শিক্ষার্থীদের একেকজন যোগ্য নাগরিক এবং দেশপ্রেমিক হিসাবে জীবন গঠন ও অধ্যবসায়ের বিষয়ের দিকনির্দেশনা দেন। 
অনুষ্ঠান সফল করতে সক্রিয়ভাবে কাজ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার তুলি, মনিরা পারভিন, দিলরুবা সুলতানা, কৃষ্ণা দেবনাথ। শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠান অত্যন্ত আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্

1

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

2

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

3

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

4

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

5

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

6

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

7

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

8

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

9

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

10

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

11

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

12

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

13

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

14

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

15

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

16

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

17

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

18

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

19

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

20