জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

৫০০ ছুঁয়ে যে অনন্য কীর্তি সাকিবের

এম জিশান পারভেজ।।

স্বীকৃত টি-টোয়েন্টির ৪৯৯তম উইকেটটি সাকিব আল হাসান পেয়েছিলেন ২০ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। চার দিন ও দুই ম্যাচ পর ‘৫০০’ পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব আজ অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট।


টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব অনন্য এক কীর্তিতেও নাম লিখিয়েছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটে হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটে ‘ডাবল’ পেলেন সাকিব। আজকের ম্যাচের আগে ২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ছিল ৭৫৪৯।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ৫০০ উইকেট

উইকেট

বোলার

ম্যাচ

সেরা

ইকোনমি

৬৬০

রশিদ খান

৪৮৭

৬/১৭

৬.৫৯

৬৩১

ডোয়াইন ব্রাভো

৫৮২

৫/২৩

৮.২৬

৫৯০

সুনীল নারাইন

৫৫৭

৫/১৯

৬.১৭

৫৫৪

ইমরান তাহির

৪৩৬

৫/২১

৬.৯৬

৫০২

সাকিব আল হাসান

৪৫৭

৬/৬

৬.৭৮

ডাবলটাকে ৫০০ উইকেট ও ৫ হাজার রানে নামিয়ে আনলে সাকিব হয়ে যান দ্বিতীয়। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে শুধু ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভোর (৬৯৭০ রান ও ৬৩১ উইকেট)।

সেন্ট কিটসের বিপক্ষে আজ ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সাকিব বোলিংয়ে আসেন ১৫তম ওভারে। তৃতীয় বলেই ‘৫০০’ পেয়ে যেতে পারতেন সাকিব। কিন্তু জেইডেন সিলস ক্যাচ নিতে গিয়ে সীমানা দড়িতে পা লাগিয়ে ফেলে ছক্কা পাইয়ে দেন রিজওয়ানকে। পাকিস্তানের এশিয়া কাপের দলে না থাকা রিজওয়ান ওভারের শেষ বলে সহজ এক ফিরতি ক্যাচ তুলে অপেক্ষার অবসান ঘটান সাকিবের।

৫০১ নম্বর উইকেটটা সাকিব পেয়ে যান পরের ওভারের দ্বিতীয় বলে কাইল মায়ার্সকে কাভারে উসমান মিরের ক্যাচ বানিয়ে। তিন বল পরে আসে ৫০২ নম্বর উইকেট। এবার স্লগ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে সালমান ইরশাদের ক্যাচ হয়ে যান নাভিন বিদাইসি। প্রথম ওভারে ৯ রান দেওয়া সাকিব দ্বিতীয় ওভারে দেন ২ রান। এরপর আর তাঁকে বোলিংয়ে আনেননি অধিনায়ক। তবে শেষ ওভারে আব্বাস আফ্রিদিকে রানআউট করতে বড় ভূমিকা রেখেছেন সাকিব।

সাকিবের মাইলফলক ছোঁয়ার দিনে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৯ উইকেটে করেছে ১৩৩ রান। ৩১ বলে সর্বোচ্চ ৩২ রান ওপেনার এভিন লুইসের। এ ছাড়া ২৬ বলে ৩০ রান করেছেন সাকিবের শিকার রিজওয়ান।

রান তাড়ায় চারে নেমে ১৮ বলে ২৫ রান করেছেন সাকিব, হয়েছেন ম্যাচসেরাও। এবারের সিপিএলে এটাই তাঁর সর্বোচ্চ ইনিংস। তাঁর দল জিতেছে ৭ উইকেট ও ২ বল হাতে রেখে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

1

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

2

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

3

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

4

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

5

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

6

সাংবাদিকদের কলম জাতির বিবেক

7

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

8

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

9

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

10

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

11

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

12

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

13

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

14

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

15

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

16

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

17

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

18

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

19

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

20