জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান সুমন ।।

 

মাদারীপুরের শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা সিহাব, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা প্রাণীসম্পদ উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ মাঠে মোট ২৬টি স্টল নিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে খামারিরা তাঁদের উদ্ভাবনী উদ্যোগ ও পণ্য তুলে ধরেন।

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

1

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

2

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

3

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

4

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

5

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

6

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

7

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

8

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

9

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

10

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

11

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

12

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

13

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

14

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

15

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

16

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

17

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

18

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

19

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

20