মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে’ - বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ‘যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিহাটি এলাকায় কৃষকদল নেতা তরিকুল ইসলাম সরদার খুনের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার পর থেকে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।’
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নেতারা প্রেসক্লাব যশোরে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে এই তথ্য জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘ডহরমশিহাটি এলাকার দৃশ্য অত্যন্ত করুণ। সেখানকার সংখ্যালঘু পরিবারগুলো আর্থিক, সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত।’ তারা দ্রুত এই ঘটনার বিচার দাবি করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
বক্তারা অভিযোগ করেন, ‘একজন প্রশাসনিক কর্মকর্তা এমন বিরূপ মন্তব্য করেছেন যে, হিন্দু সম্প্রদায় হওয়ায় তাদের ওপর হামলা হয়েছে।’ এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান তারা।
বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, ‘কৃষকদল নেতা তরিকুল ইসলামের হত্যাকান্ডের বিচার অবশ্যই হওয়া উচিত। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো এই হামলারও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। একটি অপরাধ দিয়ে আর একটি অপরাধকে আড়াল করা যাবে না।’
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন জোটের জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, কমিটির সদস্য শফিউর রহমান ও জোটের যশোর জেলা নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

1

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

2

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

3

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

4

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

5

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

6

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

7

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

8

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

9

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

11

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

12

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

13

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

14

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

15

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

16

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

17

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

18

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

19

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

20