জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

 ‎রায়হান হোসেন 


‎লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

‎শনিবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন  রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সহোদর যুবলীগ নেতা শামিম হোসেন লিটন, ৫ নং চরপাতা ইউনিয়নের ইমন এবং ১ নং উওর চরআবাবিল ইউনিয়নের বিল্লাল।

‎পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,
‎“সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

‎এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

1

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

2

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

3

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

4

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

5

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

6

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

7

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

8

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

9

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

10

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

11

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

12

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

13

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

14

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

15

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

16

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

17

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

18

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

19

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

20