জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

মো: ফখর উদ্দিন 
নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা পরে পার্শ্ববর্তী ধান খেতে পুতে রাখার অভিযোগে শিশুর মায়ের পূর্বের স্বামীসহ তার অপর সহযোগিসহ দুজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

নোয়াখালী জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে ২০২১ সালে ২ এপ্রিল শিশু মিজানুর রহমান আশরাফুলকে (৬) পারিবারিক কলহের জেরে দন্ডপ্রাপ্ত আসামি শিশুর মা পান্না আকতারের পূর্বের স্বামী বাড়ী থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। এরপর পার্শ্ববর্তী আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে পুতে রাখে। ৩দিন পর ধান ক্ষেতে একটি শিশুর অর্ধগলিত লাশ থাকার খবর পেয়ে ভিকটিমের পিতা আবুল কাশেম গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। এ ঘটনায় তিনি ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ ঘটনার ক্লু উদঘাটন করে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমের স্ত্রীর পূর্বের স্বামী আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) স্বীকোরোক্তী দেওয়ায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

দীর্ঘ শুনানী শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ ইমতিয়াজ মোরশেদ অভিযুক্ত ২ জনকে ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আলাউদ্দিন ও আবদুল্লাহ হাসান আল মামুনকে যাবজ্জীবন কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যডভোকেট শাহাদাৎ হোসেন  এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যডভোকেট মীর হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

1

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

2

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

3

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

4

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

5

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

6

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

7

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

8

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

9

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

10

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

11

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

12

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

13

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

14

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

15

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

16

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

17

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

18

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

19

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

20