জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

‎মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

‎রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৪৩)–কে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ  শিক্ষার্থীরা।
‎
‎শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ  সমাবেশে করে।
‎সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা।
‎
‎বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্র ও মানবতার উপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
‎
‎তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
‎
‎উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শুক্রবার (১১ জুলাই)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৪–৫ জন যুবক মিলে রাস্তায় ফেলে এক ব্যক্তির মাথায় উপর্যুপরি বড় পাথর দিয়ে আঘাত করছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

1

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

2

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

3

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

4

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

5

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

6

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

7

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

8

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

9

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

10

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

11

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

12

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

13

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

14

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

15

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

16

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

17

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

18

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

19

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

20