করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর দক্ষিণ অলিনগর সড়কটি সংস্কার না করার কারণে সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দক্ষিণ অলিনগর থেকে ত্রিপুরা পাড়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৪ কিলোমিটার। পুরু সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন দক্ষিন অলি নগর, আবাসন এবং এিপুরা পাড়ার লোকজন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাওয়া আসা করে। সড়কের এমন বেহাল দশার কারণে তারাও পড়েন বিপাকে।
স্থানীয় এক বাসিন্দা মো এমরান জানান, আমাদের সড়কটি কাজ হচ্ছেনা ৮ বছর আমাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে। বৃষ্টির সময় এই সড়ক দিয়ে ঠিকমত চলাচল করা যায়না সড়কের মধ্যে কাদা হওয়ার কারণে যাওয়া আসা করতে খুব কষ্ট হয়। আমরা চাই এই সড়কটি অতি দ্রুত সংস্কার করা হোক যাতে আমরা ঠিকমত চলাচল করতে পারি।
মন্তব্য করুন