২০১১ সালের ৬ই জুলাই নোয়াখালী সেনবাগ থেকে ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ-হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর ইতিহাসের বর্বরোচিত হামলার বিচারকের দাবিতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ৬ই জুলাই বিকাল ৫ ঘটিকার সময় সেনবাগ উপজেলা সদরের সেনবাগ থানার মোড়ে সেনবাগ পৌরসভার সাবেক আহবায়ক আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা সেনবাগের মাটি ও মানুষের নেতা - জয়নুল আবেদীন ফারুক,
প্রদান বক্তা - নোয়াখালী জেলা বিএনপি'র সম্মানিত আহবায়ক - মাহাবুব আলমগীর আলো,
বিশেষ অতিথি ছিলেন -নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ,
নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া,নোয়াখালী জেলা বিএনপি'র সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায বিশেষ অতিথি হারুনুর রশিদ আজাদ বলেন আগামীতে উপজেলা কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে সেনবাগে আপনাদের নেতা জয়নুল আবেদীন ফারুকের সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে। প্রধান বক্তা মাহবুব আলমগীর আলো বলেন সেনবাগে আওয়ামীলীগের সাবেক এমপি আপনাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে এখন তিনি কোথায়? আপনারা ধৈর্য ধরেছেন আল্লাহর বিচার আল্লাহ করেছেন তিনি এখন জেল-খানায়। প্রধান অতিথি ফারুক বলেন সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের রাজাকার বলা হয়েছে, আমার নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন প্রতিবাদ না করার জন্য কিন্তু আমি প্রতিবাদ না করে পারলাম না তখন স্পিকার কে আমি উত্তর দিয়ে দিয়েছি। আমি স্বৈরাচারের হুমকি ধমকিতে চুপ থাকতে পারেনি তাই ২০১১ সালের ৬ই জুলাই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়াও এভিনিউতে আমাকে হত্যা করার উদ্দেশ্যে ইতিহাসের জঘন্যতম হামলা করেছে তারপরও কখনো চুপ থাকেনা আপনাদের সাথে রাজপথে ছিলাম আছি থাকবো।
মন্তব্য করুন