জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মেহেদী হাসান।।

"জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই — প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন?" এই স্লোগানকে সামনে রেখে ২৪ জুলাই বৃহস্পতিবার সকালে কুমিল্লার হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হোমনা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে হোমনা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এখনও সেই অধিকার থেকে বঞ্চিত। এটা সংবিধান ও শিক্ষা আইনের পরিপন্থী। শিক্ষা সবার জন্য — এমন নীতির বিপরীতে দাঁড়িয়ে এ ধরনের বৈষম্য বেসরকারি প্রাথমিক শিক্ষাকে অবহেলার বার্তা দিচ্ছে।
মানববন্ধনে প্রাথমিক শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “শিক্ষা সমতা নিশ্চিত করতে হলে সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এ সময় বক্তারা আরও বলেন, কিন্ডারগার্টেনগুলো বছরের পর বছর ধরে উপজেলার প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আজ তারা অবহেলিত। প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে দ্রুত এই বিষয়ে জবাবদিহিতার আওতায় এনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও আয়োজকরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

1

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

2

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

3

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

4

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

5

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

6

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

7

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

8

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

10

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

11

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

12

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

13

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

14

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

15

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

16

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

17

‎শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্

18

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

19

লাউয়াছড়া জাতীয় উদ্যান

20