মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ সিমান্ত লাগোয়া ইউনিয়নে বাড়ছে মরণ নেশা ইয়াবার ছড়া ছড়ি

সদর উপজেলার উত্তর সুরমার জাহাঙ্গীর নগর, রঙ্গাচর ও সুরমা ইউনিয়নে হাত বাড়ালেই মিলছে ইয়াবা বড়ি।
 উঠতি বয়সের ছেলেরা ইয়াবার কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে খোঁজ নিলেই মিলছে ইয়াবা। বিশেষ করে ঐ এলাকা সিমান্তবর্তী হওয়ায় ইয়াবা বড়ির ভাসমান বিক্রেতার সংখ্যা রয়েছে বেশি। এমনকি দ্রুত টাকা কামানোর লোভেই এই অসাধু পন্থা অবলম্বন করছেন মাদক কারবারিরা।
ইয়াবা বড়ির মরণনেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে মাদকের ভয়াবহতা সমাজকে ধ্বংস করে দিতে পারে।
সুনামগঞ্জ শহরের বাইরে ও সীমান্তবর্তী এলাকা ডলুরা,চৌমুহনী বাজার, মঙ্গল কাটা বাজার, হালুয়ারঘাট বাজার, হয়েই মূলত ইয়াবা আসছে। এছাড়াও সুনামগঞ্জ শহরের নবীনগর,বড়পাড়া,সহ বিভিন্ন পাড়া মহল্লায়, ইয়াবার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অভয়ারণ্য। প্রায়ই ওইসব এলাকা থেকে ইয়াবা বড়িসহ ভ্রাম্যমাণ বিক্রেতার হার বেড়েই চলেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নে বিশেষ কৌশলে ইয়াবা বিক্রি করছে চোরাকারবারিরা। ইউনিয়নের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকেন বিক্রেতারা। মোবাইল ফোনে অর্ডার পেলে ওই স্থানে গিয়ে ইয়াবা পৌঁছে দিয়ে বিক্রির টাকা নেয়। এরা খুবই সাবধানতার সঙ্গে কাজ করে থাকে। এমনকি এসব বিক্রেতা একই স্থানে বেশি দিন অবস্থান করেন না। অনেক ক্ষেত্রে অপরিচিত কোনো ক্রেতার সঙ্গে আলাপে যান না এসব বিক্রেতারা। সচেতন নাগরিকগন বলেন এই ইউনিয়ন গুলোর কয়েকটি গ্রামের উঠতি বয়সের ছেলেরা এই ব্যাবসার সাথে জড়িত হয়ে গ্রামের উঠতি বয়সের যুবকের হাতে অধিক মুনাফা লাভের আশায় তুলে দিচ্ছে এই মরণ নেশার বড়ি। তাদের দাবি প্রশাসনের সু দৃষ্টিতে যেন এইসব এলাকায় আনা হয়।
এই এলাকায় শুধু ইয়াবা বিক্রি নয় সব ধরনের মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হয়ে আছে। এলাকার বাসিন্দাদের দাবি প্রশাসনের নজরদারিতে আনতে হবে ঐসব এলাকা। নতুবা এর ভযাবহতা সমাজকে ধংস করে দিতে পারে। মাদকের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান,কৃষ্ণ নগর, তেরাপুর,ষোলঘর,বেরীগাাও,বালি কান্দি,  হালুয়ারগাও, মইনপুর, ইব্রাহিম পুর সহ কয়েকটি গ্রামের সচেতন মহল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

1

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

2

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

3

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

4

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

5

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

6

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

7

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

8

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

9

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

10

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

11

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

12

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

13

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

14

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

15

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

16

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

17

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

18

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

19

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

20