সাহেন আহমদ
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে চা দিতে দেরি হওয়ায় খুন, প্রধান আসামী গ্রেপ্তার

সিলেটে চা দিতে দেরী হওয়ায় রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দিকে, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আব্বাসকে বিকেলে কাজিরবাজার এলাকা গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নিহতের ভাই রেজু মিয়া আব্বাসকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আব্বাসকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
ওসি জিয়াউল হক আরও বলেন, এই ঘটনায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আব্বাসকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, রবিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সব্দলপুর গ্রামের মৃত.তখলিছ মিয়ার ছেলে মো. দিনার আহমদ রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর কাজিরবাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া সকালে নাস্তা করতে কাজির বাজারে আসেন। তিনি প্রায়ই সকালে কাজিরবাজারে নাস্তা করতে আসেন।
রবিবার সকালে তিনি জব্বার মিয়ার হোটেলে এসে প্রথমে পরটা-ভাজি খান তারপর তিনি রুমনকে ডাক দিয়ে চায়ের অর্ডার দেন। এসময় চা দিতে দেরি হলে রুমনের সাথে আব্বাস মিয়ার বাকবিতন্ডা শুরু হয়।
এ সময় দোকানে থাকা লোকজন ও দোকান মালিক মিলে আব্বাস মিয়াকে শান্ত করলেও দোকান কর্মচারী রুমনের বাকবিতণ্ডার একপর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ফোনকল দিয়ে ঘটনাস্থলে ডেকে আনেন। ছেলেরা এসে দোকানের কর্মচারী রুমনকে জিজ্ঞাসা করলে দুপক্ষের বাকবিতন্ডা শুরু হয়।
এরপর আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে থাকেন এবং তার ছোট ছেলে রোহান থাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

1

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

2

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

3

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

4

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

5

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

6

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

7

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

8

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

9

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

10

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

11

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

12

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

13

যে ঐতিহ্য হারাবার পথে

14

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

15

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

16

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

17

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

18

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

19

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

20