জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

নাজমুলহুদা 
একদিনের উৎসবে প্রাণ পেলো পোল্ট্রি খাতের স্বপ্ন,
পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় কলমাকান্দায় আয়োজন করা হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা।  “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, নিরাপদ উৎপাদন পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন উৎসবমুখর পরিবেশে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও  শামছুল আলম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মোঃ সামসুল আলম।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন—উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং পোল্ট্রি খাতের সার্বিক অগ্রগতিতে সমন্বিত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। পিকেএসএফ এবং ডিএসকে ভবিষ্যতেও এই উন্নয়নযাত্রাকে বেগবান করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।

উদ্যোক্তারা জানান—এ মেলা তাদের জন্য শুধু প্রদর্শনীর জায়গা নয়; বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং বাজার সংযোগ সৃষ্টির এক মূল্যবান সুযোগ।

আয়োজক প্রতিষ্ঠান ডিএসকে জানায়—
“উদ্যোক্তাদের পাশে আমরা আছি, থাকবো; তাদের উন্নয়নই আমাদের শক্তি।”

দিনব্যাপী এই আয়োজন পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে—এমনটাই মত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

1

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

2

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

3

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

4

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

5

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

6

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

7

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

8

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

9

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

10

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

11

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

12

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

13

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

14

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

15

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

16

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

17

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

18

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

19

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

20