মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালিতে এক ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রতীকী রূপে উপস্থাপন। বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা ও তাঁর আদর্শকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে র্যালিতে এক তরুনকে শহীদ জিয়ার মতো পোশাকে, তাঁর শৈল্পিক প্রতিকৃতি ধারণ করে অংশগ্রহণ করেন। এই অভিনব উদ্যোগটি র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও আবেগ সৃষ্টি করে। নেতাকর্মীরা এ সময় ‘জিয়া তুমি ফিরে এসো’ স্লোগানে মুখরিত করে তোলেন গোটা শহর।
মন্তব্য করুন