জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

মো: নাইম মিয়া।।

 
 কুমিল্লার মেঘনা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে সাপের আনাগোনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। অফিস কক্ষে বড় আকারের বিষধর সাপসহ কয়েকটি ছানা বারবার দেখা যাওয়ায় প্রশাসন বাধ্য হয়ে অফিসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এতে ভীতি ছড়িয়েছে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে।

অফিসের প্রধান সহকারী নির্মল বাবুর ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে রেকর্ড রুমে প্রথমবার সাপ দেখা গেলে স্থানীয় এক সাপুড়ে ডেকে এনে একটি বড় সাপ, ২৪টি ডিম ও কয়েকটি বাচ্চা উদ্ধার করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে মনে হলেও গত রবিবার পুনরায় বিপত্তি ঘটে।

সেদিন জরুরি নথি সংগ্রহের জন্য রেকর্ড রুমে প্রবেশ করতেই সহকারী নাছিমা আক্তার বিশাল আকৃতির আরেকটি সাপের মুখোমুখি হন। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই ঘটনার পর পুরো অফিসেই আতঙ্ক তৈরি হয়।

পরদিন সোমবার সকালে কর্মচারীরা দেখা পান আরও কয়েকটি সাপের চলাচল। তাৎক্ষণিক জেলা রেজিস্ট্রারকে অবহিত করলে তিনি নিরাপত্তার স্বার্থে অফিসের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেন বলেন, “আগামীকাল আবার ওঝা এনে পুরো ভবনে অভিযান চালানো হবে। এর আগেরবার সাপ ধরা হলেও মনে হচ্ছে আরও বাসা বেঁধে ছিল ভেতরে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাপের টানা উপদ্রবে শুধু সরকারি সেবা কার্যক্রমই নয়, কর্মচারীদের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

1

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

2

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

3

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

4

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

5

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

6

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

7

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

8

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

9

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

10

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

11

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

12

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

14

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

15

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

16

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

17

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

18

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

19

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

20