জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব।।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, সুলতানপুর, ঘোনা, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার মজুমদার খাল, গেড়াখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৫ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।  

এছাড়া, সুলতানপুর বিওপি তালসারি এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ, মাদরা বিওপি ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপি তেতুলবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প লাঙ্গলজাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কুশখালী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং বাকাল চেকপোস্ট বিওপি কালিয়ানী বাকাল ব্রিজ এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পর সেগুলো ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

1

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

2

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

3

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

4

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

5

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

6

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

7

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

8

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

9

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

10

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

11

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

12

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

13

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

14

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

15

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

16

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

17

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

18

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

19

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

20