মিহিরুজ্জামান
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাবরেজিষ্ট্রি অফিস এখন যেন হরিলুটের বাতাসা

সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসে চাহিদা মোতাবেক ঘুষের টাকা ছাড়া কোন দলিল হয় না। এক জন সেবা গ্রহিতা অফিসে ঢুকেই প্রথমে নিংড়ানির শিকার হন দলিল লেখকদের দ্বারা। পরে আরেক বার পোস্ট মোর্টেম করেন খোদ সরকারি কর্মকর্তা কর্মচারিরা। এ যেন হরিলুটের বাতাসা। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সদর সাবরেজিষ্ট্রি অফিস। যে যে ভাবে পারছে ছিনিয়ে নিচ্ছে এমনই অভিযোগ পাওয়া গেছে দলিল লেখক ও সাবরেজিষ্ট্রার সহ কতিপয় কর্মচারিদের বিরুদ্ধে। আর ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা ব্যক্তিদের।
সূত্র জানায়,গত কয়েক বছর যাবত সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিস নিয়ন্ত্রণ করে আসছে অফিস সহকারি মহসিন। তার নেত্রীত্বে রয়েছে কয়েক জন সিন্ডিকেট সদস্য তার মধ্যে অন্য তম নৈশ প্রহরি জাহিদ,নকল নবিস লিটু, টিসি সহকারী হাবিব ও অফিস সহায়ক বাচ্চু। এর মধ্যে মহসিনের বিরুদ্ধে আছে হাজারো অভিযোগ। দলিল লেখকদের সাথে খারাপ ব্যবহার করেন হরহামেশা। চুক্তি ছাড়া হয় না দলিল। সাবরেজিষ্ট্রারও বলে দেন মহসিনের কথা। মহসিনের অত্যাচারে অতিষ্ট দলিল লেখক ও সাধারণ মানুষ। জানা গেছে,জেলা রেজিষ্ট্রারের আস্থা ভাজন হওয়ায় দীর্ঘ দিন একই কর্মস্থলে আছেন। হাবিব ও বাচ্চু জেলার সকল অফিস থেকে জেলা অফিসের জন্য কালেকশন করে থাকে।
সদর সাব-রেজিষ্ট্রি অফিসের ঘুষের টাকা গ্রহণকারী মহসিন দলিলের পর্চার ফটোকপি হলে মূল্য অনুযায়ী ১৫/২০ হাজার টাকা,পাওয়ার থেকে জমি হস্তান্তর হলে ১০ হাজার থেকে লাখ টাকা ঘুষ নিয়ে থাকেন। আর দলিল প্রতি টাকা তো আছেই।
কোন জমি প্লট আকারে ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে অতিরিক্ত শতকরা ৫% রাজস্ব প্রদানের বিধান রয়েছে কিন্তু এক্ষেত্রে তিনি দলিল লেখকের মাধ্যমে দাতা গ্রহীতাকে প্লট ঘোষণা দিতে নিষেধ করেন। ফলে দাতা, গ্রহীতা ও সাব-রেজিষ্ট্রার সকলেই লাভবান হলেও সরকারের ব্যাপক রাজস্বে ক্ষতি হয়। তার কার্যকলাপে সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ এখন অতিষ্ঠ। তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে দাবী সাতক্ষীরাবাসী।
খুলনা বটিয়াঘাটা সাবরেজিষ্টার অমায়িক বাবু গত ১৭-০৪-২৫ তারিখে যোগ দানের শুরুতেই তিনি শুরুতেই জড়িয়ে পড়েছেন বিভিন্ন অনিয়মের সাথে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান,আমাদের এখানে কোন অনিয়ম দুর্নীতি হয় না। মহসিনের ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেনি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর সাবরেজিষ্ট্রার অমায়িক বাবু তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, আমি নতুন এসেছি। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেব।
এ ব্যাপারে জেলা রেজিষ্ট্রার হাফিজা খাতুন রুমা জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরাবাসী প্রধান উপদেষ্টা,আইন উপদেষ্টা ও দুদকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

1

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

2

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

3

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

4

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

5

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

6

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

7

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

8

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

9

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

10

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

12

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

13

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

15

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

16

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

17

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

18

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

19

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

20