জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বোর্ডসেরা ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

গাজী হাবিব।।

শ্রাবণের বৃষ্টিস্নাত দিনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম (এসইডিপি)”–এর আওতায় ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩১ জুলাই) সাড়ে বেলা ১১ টায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি, আলিম ও কারিগরি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। 
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। 
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুফতী আব্দুল খায়ের এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মুফতি আক্তারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরাফাত হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,   রসুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, ঘোনা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনারুল ইসলাম, অভিভাবক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, মঞ্জুরানী দেবনাথ, কৃতি শিক্ষার্থী ওয়ালিদ হাসান ও আনতারা আনিকা প্রমুখ। 
বক্তব্যে অতিথিরা বলেন— শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে নয়, তাদের আচরণ, সততা, ও মানবিক গুণাবলি দিয়েও সমাজকে আলোকিত করবে। তাদের প্রতিভা যেন দেশ ও জাতির সম্পদ হয়ে ওঠে, সেই আশাই আজকের এই আয়োজনের মূল প্রেরণা।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি, আলিম ও কারিগরি পর্যায়ের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ২০২২ সালের এসএসসি’র ১০ জন, এইচএসসি’র ১০ জন এবং ২০২৩ সালের এসএসসি’র ১০ জন ও এইচএসসি’র ৯ জন শিক্ষার্থী ছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এসব শিক্ষার্থীকে পূর্বেই তাদের ব্যাংক হিসাবে এককালীন বৃত্তি বাবদ এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়, যা ছিল তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎসাহে ভরপুর এই অনুষ্ঠানটি শুধুমাত্র সম্মাননা প্রদানের আয়োজন ছিল না, বরং এটি ছিল এক মানবিক ও আলোকময় যাত্রার শুরু। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষা, সততা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
বৃষ্টিস্নাত সেই সকালে মিলনায়তনের ভেতর যেন এক নতুন দিনের আশ্বাস ছিল। ছেলে-মেয়েদের চোখে ভর ছিল স্বপ্ন, আর অভিভাবকদের মুখে ছিল গর্বের প্রশান্তি।
অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

1

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

2

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

3

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

4

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

5

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

6

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

7

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

8

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

9

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

10

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

11

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

12

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

13

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

14

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

15

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

16

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

17

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

18

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

19

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

20