জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবিতে কঠোর আন্দোলন

সানজিদুল হক, সাতক্ষীরা 


সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন  দাবি নিয়ে আরইবি’র বিরুদ্ধে কঠোর আন্দোলনে নেমেছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে পাটকেলঘাটা অফিস সদর দপ্তরের অভিযোগ কেন্দ্রের সামনে কর্মচারীরা এ কর্মসূচিতে যোগ দেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান এ আন্দোলনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতের সিস্টেমের সংস্কার,নিম্নমানের মালামাল ব্যবহারের অবসান,আরইবি’র শোষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহাল। 

মিটার রিডার কাম মেসেঞ্জার মোঃ শহিদুল ইসলাম বলেন,“আমাদের আন্দোলন বিগত সময় থেকে চলমান। শুরুতে দুই দফা দাবি থাকলেও তা এখন সাত দফায় রূপ নিয়েছে। কিন্তু আরইবি আমাদের উপর নিপীড়ন চালাচ্ছে।”

সাইফুল ইসলাম, লাইনম্যান (গেট-২), বলেন,
“আমরা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো এখনো মানা হয়নি। শহরের মানুষ যেভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে, গ্রামের প্রান্তিক মানুষও যেন সে রকম সেবা পায়—এটাই আমাদের মূল উদ্দেশ্য।”তিনি আরও জানান, আন্দোলনের কারণে ইতোমধ্যে দুইজন ডিজিএম ও সাবেক জেনারেল ম্যানেজার জুলফিকার রহমানকে সাময়িক বরখাস্ত করে সংযুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা বরখাস্তকৃতদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান।

পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) অনিক প্রধান বলেন,“আমরা কর্মচারীদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি। আগামীকাল ১লা সেপ্টেম্বরও কর্মসূচি অব্যাহত থাকবে।”

ডিজিএম সনৎ কুমার ঘোষ, বর্তমানে জিএমের দায়িত্বে থাকা অবস্থায় বলেন,“আজকের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং কর্মচারীদের দাবিগুলো যৌক্তিক।”

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একইসঙ্গে গ্রাহক সেবাও অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

1

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

2

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

3

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

4

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

5

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

7

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

8

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

10

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

11

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

12

সুন্দরবন থেকে আট জেলে আটক

13

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

14

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

15

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

16

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

17

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

18

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

19

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

20