জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সবুজ পল্লবে স্মৃতি অম্লান শ্লোগানে রাজবাড়ীতে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ

মোঃ তৌহিদুর রহমান।।

সবুজ পল্লবে স্মৃতি অম্লান শ্লোগানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২০ জুলাই) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রাজবাড়ী জেলা বিএনপি ও 'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, পৌর শাখার সভাপতি রেজাউল হক বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩৬ দিনের এই কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আপনারা জানেন “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। বর্তমানেও তারেক রহমান পরিবেশ রক্ষায় এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন। আজ জুলাই-আগষ্টের শহীদদের স্মরণে আমরা বৃক্ষরোপণ করেছি এবং সবাইকে পরিবেশ সুরক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

1

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

2

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

3

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

4

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

5

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

6

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

7

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

8

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

9

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

10

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

11

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

12

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

13

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

14

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

15

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

16

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

17

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

18

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

19

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

20