মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সবাই মিলে যশোর ইনস্টিটিউটকে রক্ষা করতে হবে: ডিসি

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় পাঁচটি এজেন্ডার মধ্যে চারটি সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। সংগঠনের সংবিধান সংশোধন সংক্রান্ত একটি এজেন্ডার ওপর ব্যাপক আলোচনা শেষে তা ভবিষ্যতে আরও বিস্তারিত আলাপ-আলোচনা ও পর্যালোচনা করে দেখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া পাশ হওয়া আয়-ব্যয়ের হিসেবের ওপর কোনো সংযোজন, বিয়োজন থাকলে তা সদস্যরা কমিটির কাছে জমা দিতে পারবেন বলেও বিশেষ বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। এরপর তিনি সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এ সময় সংগঠনের মরহুম সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোর তথা দেশের অন্যতম প্রধান শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট। একে সবাই মিলে রক্ষা করতে হবে। সকল সিদ্ধান্ত নিতে হবে আলাপ-আলোচনার ভিত্তিতে।
সাধারণ সভায় সদস্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষাবিদ প্রফেসর মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট রবিউল আলম, জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম, সহকারী অধ্যাপক ইবাদত খান, লাবু জোয়াদ্দার, শাহরিয়ার সোহাগ, নিজাম উদ্দিন অমিত, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান কবির, আনিসুজ্জামান পিন্টু, মেহেদিউর রহমান টুটুল, জিল্লুর রশিদ এবং সালমান হাসান রাজিব।


অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

1

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

2

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

3

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

4

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

5

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

6

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

7

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

8

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

9

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

10

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

11

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

13

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

14

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

15

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

16

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

17

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

18

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

19

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

20