জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন জনতার লড়াই: মাওলানা হাবিবুর রহমান

 সুমন আহমদ খান 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জাতীয় নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আদর্শিক কারণে শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।


তিনি বলেন, “অগণিত মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু নতুন বাংলাদেশ পেলেও আজও দেশ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে বন্দি। এই পরিস্থিতির জন্য তো এত রক্ত দেওয়া হয়নি।”

শুক্রবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মেন্দিবাগ পয়েন্টে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনতার বিদ্রোহ। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ১০ দলীয় জোট সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়বে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম সবাই মিলে দেশটাকে নতুন করে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আগের মতোই দেশকে সন্ত্রাস ও দুর্নীতির কবলে ফেলে ব্যবহার করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, দেশ সংস্কারের জন্য জুলাই সনদ প্রণয়ন করা হলেও সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গণভোট মানা হয়নি। “যদি গণভোট না হয়, তাহলে এত রক্তদান ও শহীদদের আত্মত্যাগের মূল্য কোথায়?”—প্রশ্ন রাখেন তিনি।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন একটি বিদ্রোহ, একটি সংগ্রাম—এটি একটি জিহাদ। দেশ, জাতি, ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়ন রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।” এ সময় তিনি দেশের উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভার আগে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়ে মেন্দিবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, শাহপরান থানা আমীর সাহেদ আলী, শাহপরান থানা পশ্চিম শাখার সহকারী সেক্রেটারি সোহেল আহমদ রিপন, আহমেদ হোসেন, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি আহমেদ আল মাসুদ, সেক্রেটারি রুমেল আহমেদ, সেলিম আহমদ, সুমন আহমদ খান, ফরহাদ আহমদ খান, মেহরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

1

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

2

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

3

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

4

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

5

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

6

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

7

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

8

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

9

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

10

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

11

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

12

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

13

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

14

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

15

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

16

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

17

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

18

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

19

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

20