জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সদরের ২০১টি প্রাইমারি স্কুলের ৪১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য, ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম

হাবিব হোসেন সেলিম।।
সাতক্ষীরার সদর উপজেলার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার প্রশাসনিক অবস্থা দূর্বল হয়ে পড়ার অভিযোগ উঠেছে। একই সাথে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০টি। সিনিয়র সহকারী শিক্ষকদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চলছে ব্যবস্থাপনা ও শিক্ষা সম্পর্কীয় কার্যক্রম। প্রাপ্ত তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান। এদিকে প্রধান শিক্ষকের পদ শূন্যতায় শিশু শিক্ষার্থীদের পড়ালেখার মনোনয়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবক।

শিক্ষানুরাগী সচেতন অভিভাবক বলছেন, প্রাথমিক শিক্ষার মনোনয়নে প্রধান শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার প্রভাব সুগভীর এবং এটিকে টেকসই উন্নয়ন নিশ্চিত করার অন্যতম প্রধান দায়িত্ব পারন করেন প্রধান শিক্ষক। এ বিবেচনায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান কার্যক্রম সমুহকে আরো গতিশিীল করার পাশাপাশি শিশু শিক্ষার্থীদের পাঠদান, মানবিক ও নীতিবোধ শিক্ষা, বিদ্যালয়ে উপস্থিতি, শরীর চর্চা, খেলাধুলা এবং শ্রেণী শিক্ষকদের পাঠদানে উদ্বুদ্ধকরণসহ প্রাথমিক শিক্ষা-নীতি বাস্তবায়ন ও দিকভাল করার দায়িত্ব রয়েছে প্রধান শিক্ষকের। কিন্তু দীর্ঘদিন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্যতায় শিশু শিক্ষার্থীদের পড়ালেখা ও পাঠোন্নয়ন বিষয় নিয়ে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাকরা।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ২০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩২হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীরা পড়ালেখা করছে। এসব শিশুরা প্রাথমিক ধাপেই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে। কেননা দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের ওপর অধিক গুরুত্ব প্রদান করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইনটারনেট সহ সাউন্ড-সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু থাকলেও সাতক্ষীরার শহর ও গ্রামীন অঞ্চলের শিশুরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে পর্যায়ক্রমে প্রযুক্তি উপকরন চলে আসবে। ফরে সুবিধা বঞ্চিত শিশুরা প্রযুক্তি নির্ভর শিক্ষাগ্রহনের সুযোগ পাবে।

ভোমরা বর্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, ভোমরা ইউনিয়নে ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় গুলোতে কোনো প্রধান শিক্ষকের পদ শূন্য নেই। একই সঙ্গে ঘাটতি নেই সহকারী শিক্ষকদেরও। প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বর্তমানে ভোমরা বর্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে রয়েছেন। এ বিদ্যালয়ে ৪২৮জন শিশুরা পড়ালেখা করছে। শিক্ষক শূন্যতা না থাকায় শিশুদের পড়ালেখার মান বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

1

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

2

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

3

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

4

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

5

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

6

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

7

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

8

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

9

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

10

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

11

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

12

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

13

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

14

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

15

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

16

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

17

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

18

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

19

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

20