জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

সত্যজিৎ দাস  
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া মগলাম বস্তির ১৫ বছর বয়সী চা শ্রমিক কন্যা রুপা সবর নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ,রুপার স্বামী শয়ন পট্টনায়ক ও তার পরিবারের সদস্যরা রুপাকে হত্যা করে লাশ গুম করেছেন।


পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়,প্রায় এক বছর আগে শয়ন পট্টনায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুপার। ২০২৪ সালের ১৬ জুলাই বিয়ের প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক রুপাকে নিয়ে পালিয়ে যায় শয়ন। প্রায় এক বছর মেয়েটিকে লুকিয়ে রাখার পর কয়েক মাস আগে সে রুপাকে নিয়ে শ্রীমঙ্গলে ফিরে আসে এবং পরিবারের সঙ্গে বসবাস শুরু করে।


স্থানীয় বাসিন্দা দীপেন সবর,মিলন সাঁওতাল ও গোলাপ রাজ বল্লব জানান,শয়ন দীর্ঘসময় রুপাকে আড়ালে রেখে পরবর্তীতে বাড়িতে আনে। তবে গত ২০-২৫ দিন ধরে রুপাকে এলাকায় দেখা যাচ্ছে না। মেয়েটির বাবা-মা বিভিন্ন জায়গায় খুঁজে ফিরলেও কোনো সন্ধান পাচ্ছেন না।


শয়নের ভাই বচন পট্টনায়ক বলেন,“নন্দ সবর আমাদের আত্মীয়। আমার ভাই প্রায় এক বছর রুপাকে নিয়ে বাইরে ছিল। পরে বাড়ি ফিরে আসে। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছিল, পরে মিটে যায়। এরপর থেকে মেয়েটিকে আর দেখিনি। কী হয়েছে জানি না।”


রুপার বাবা নন্দ সবর অভিযোগ করে বলেন,“শয়ন খুব জেদি স্বভাবের। প্রায়ই রুপাকে মারধর করত। আমাদের ধারণা,সে-ই রুপাকে হত্যা করে গুম করেছে।”


রাজঘাট ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, রুপা নিখোঁজের বিষয়ে স্বামীপক্ষ ও বাবার পক্ষ- দুজনেই তাকে জানিয়েছেন। তিনি শয়নকে থানা সাধারণ ডায়েরি (জিডি) করতে বললেও শয়ন তা করেননি। নন্দ সবর ইতোমধ্যেই থানায় অভিযোগ দিয়েছেন। দুই দিন আগে পুলিশ উভয় পক্ষকে তিন দিনের সময় দিয়ে মেয়েটিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।


তিনি বলেন,“একটি মেয়ের এতদিনেও কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।”

রুপার সন্ধানে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

1

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

2

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

3

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

4

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

5

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

6

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

7

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

8

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

9

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

10

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

11

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

12

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

13

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

14

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

15

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

16

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

17

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

18

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

19

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

20