মোঃ শফিউল আলম।।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠ গোছাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহযোগী সংগঠনগুলো। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদার দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয় ২নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সোমবার বিকেলে শত শত লোকের উপস্থিতিতে ভাইজ করা সরকারি প্রর্থমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিট । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য গোলাম মোস্তফা। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাংবাদিক আহসান হাবীব। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিটু। যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম। ইউনিয়ন যুবদল নেতা এনামূল হক এনাম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহ আলম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ ইয়াছিন মিয়াকে সভাপতি হিসাবে ও মোঃ টিপু মিয়াকে সহ সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ও এয়াকুবকে যুগ্ম সাধারণ সম্পাদক করে, বিল্লাল হোসেনকে যুগ্ম সম্পাদক হিসাবে ও বিল্লাল হোসেনকে সহ সভাপতি করে স্বেচ্ছাসেবক দলের দুই নং ওয়ার্ড ৬জনকে বিশিষ্ট করে আংশিক কমিটি অনুমোদন দিয়ে থাকেন অতিথি বিন্দু। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকলে অতিথি বিন্দুকে ফুল দিয়ে বরুণ করে থাকে,,
মন্তব্য করুন