মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন

"যেতে নাহি দিবো হায়, তবুও যেতে দিতে হয়"  অশ্রুসিক্ত পরিবেশে, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর সম্মাননা নিয়ে অবসর গ্রহণ করলেন ভোলা চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন।

দীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে ২০২৫ সালের জুন মাসের ২০ তারিখে সরকারি নিয়ম অনুযায়ী অবসরে যান তিনি। জানা যায়, ১৯৯১ সালের ১লা আগস্ট তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং কর্মজীবনের পুরোটা সময় স্থানীয় আবদুর রব মিয়ার বাসায় ‘লজিং মাস্টার’ হিসেবে অবস্থান করেন। এই দীর্ঘ সময়ের সান্নিধ্যে আবদুর রব মিয়ার পরিবারের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে ওঠে।

তার বিদায় উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১১টায় বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এনায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক আবি আবদুল্লাহ, সদস্য মেজবাহ উদ্দিন, পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, আবদুর রব মিয়া, মোরশেদ বিল্লাহসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। সবাই আবেগভরা কণ্ঠে স্মৃতিচারণ করেন তার অবদান ও চরিত্র নিয়ে। নিজেও অশ্রুসিক্ত নয়নে বিদায় বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি ভালবাসা প্রকাশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠান শেষে ফুলে সাজানো গাড়িতে করে সম্মানের শেষ বিদায় জানানো হয় এই গুণী শিক্ষককে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

1

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

2

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

3

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

4

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

5

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

6

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

7

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

8

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

9

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

10

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

11

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

12

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

13

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

14

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

15

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

16

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

17

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

18

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

19

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

20