Shanto Mollick
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী আজিজুল গ্রেফতার

মুহাম্মদ শাহ্আলম।।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. আজিজুল হক (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০)-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা প্রায়ই একসঙ্গে চলাফেরা করতেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়ীতে যেতে বলে। রাত সাড়ে ৯টার দিকে ভিকটিম তাদের কথা অনুযায়ী নাজমুল হকের বাড়িতে গেলে পূর্বের টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্ত নাজমুল হক তার ঘরে থাকা ধারালো গাছি দা দিয়ে তুলা মিয়ার মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করে। গুরুতর অবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ-২৫আগস্ট ২০২৫) দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল আজিজুল হকের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব-১, সিপিসি-২, উত্তরার সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আজিজুল হককে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

1

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

2

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

3

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

4

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

5

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

6

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

7

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

8

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

9

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

10

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

11

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

12

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

13

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

14

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

15

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

16

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

17

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

18

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

19

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

20