জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চারা নষ্ট

মোঃ হামজা শেখ 

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে দুই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

রবিবার (১৬ নভেম্বর) ভোরে মাঠে গিয়ে কৃষক নুর আলী মোল্লা ও মো. জালাল খান দেখতে পান—বিষ মেশানো কীটনাশকের প্রভাবে তাদের বীজতলার সব চারা ঝলসে নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী কৃষক নুর আলী মোল্লা বলেন,
২–৩ দিন আগে রাতের আঁধারে কেউ ঘাসনাশক জাতীয় বিষ ব্যবহার করেছে। সব চারা নষ্ট হয়ে গেছে। এগুলো রোপণ করলে ১০–১২ লাখ টাকা লাভবান হতে পারতাম। দোষীদের বিচার চাই।

আরেক কৃষক মো. জালাল খান বলেন,
ধারদেনা করে চারা করেছি। কে বা কারা বিষ দিলো—সব শেষ। এখন আমি নিঃস্ব।

স্থানীয় কৃষকরা জানান, চারা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। এতে দুই পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় কৃষক শুকর আলী শেখ বলেন,
এভাবে কারও চারা নষ্ট করা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের শাস্তি না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সাওরাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন,ঘটনাস্থলে গিয়ে দেখি বিসনাশকজাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে। চারাগুলো বাঁচার সম্ভাবনা খুব কম।

কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার বলেন,আমরা বিষয়টি অবগত আছি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কীভাবে সহায়তা করা যায়—তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় কৃষকদের বীজতলা নষ্ট করার এমন ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

1

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

2

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

3

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

4

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

5

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

6

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

7

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

8

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

9

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

10

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

11

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

12

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

13

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

14

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

15

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

16

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

17

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

18

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

19

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

20