জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. রাসেল মিয়া
দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নিরাপদ অভিবাসন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী উন্নয়ন কর্মকর্তাব স্বপন চন্দ্র বর্মন, রামরুর প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম ও
অভিবাসী অধিকার রক্ষা কমিটির সভাপতি মোঃ আনিস সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। আজকের এই শুভক্ষণে দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তার অন্যতম কারিগর হলেন আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। তিনি সকলকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার জন্য আহবান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ফারজানা আক্তার, মোশারফ হোসেন সরকার, এখলাছুর রহমান, শিক্ষক শারমিন ফাতেমা প্রমূখ।
অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মীও অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রেরণার কথা শেয়ার করেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

1

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

2

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

3

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

4

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

5

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

6

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

7

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

8

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

9

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

10

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

11

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

12

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

13

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

14

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

15

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

16

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

17

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

18

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

19

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

20