জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া

   মোঃ শরিফুল ইসলাম  
পবিত্র জুম্মার নামাজের পর লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মসজিদ ভর্তি মুসল্লি এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্যাশিয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মসজিদ কমিটির সভাপতি জনাব মোঃ সবুজ প্রামাণিক বলেন,  
“বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশনেত্রী। তিনি জাতির ক্রান্তিলগ্নে সবসময় সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। আমরা সবাই অন্তর থেকে দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থতা দান করেন।”

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন,  
“তিন বারের সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন কারাবন্দী থাকার পরও স্বৈরাচারী সরকারের অন্যায়-অত্যাচারের কাছে মাথা নত করেননি। তাঁর দল ক্ষমতায় থাকাকালে আমাদের লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তুলেন।”

উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিল প্রাং, সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান ডাবলু (দূর্গাহাটা বালিকা বিদ্যালয়) এবং ডাঃ মোঃ মামুনুর রশিদ উকিলসহ অন্যরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান।

জুম্মার নামাজের পর ইমাম সাহেব হাত তুলে প্রথমে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং পরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য বিশেষ মোনাজাত করেন। মুসল্লিরা দুই হাত তুলে আমীন আমীন ধ্বনিতে মসজিদ প্রকম্পিত করে তোলেন।

এলাকাবাসী জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তাই প্রতি জুম্মায় এ মসজিদে তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন অব্যাহত থাকবে বলে মসজিদ কমিটি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

1

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

2

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

3

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

4

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

5

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

6

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

7

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

8

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

9

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

10

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

11

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

12

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

13

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

14

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

15

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

16

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

17

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

18

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

19

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

20