জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

  গোলাম মোঃ রকিব 

সুফীপন্তী সমাজ সেবা মূলক মানবিক সংগঠন হিসেবে পরিচিত গাউসিয়া কমিটি বাংলাদেশ ০৬নং বিনাজুরী ইউনিয়ন শাখা। মানবিক কর্মসূচির পাশাপাশি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গত ০৫ বছর যাবৎ বৃহত্ত্ পরিসরে মিলাদ মাহফিল, জুলুস এবং আউলিয়াগণের ফাতেহা উদযাপন করে আসছে। প্রতিবছর দেশসেরা ইসলামিক স্কলারের উপস্থিতি সহ অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবছর ও সংগঠনটির পক্ষ থেকে ০৬ষ্ঠবার রাউজানের ঐতিহ্যবাহী লেলাংগারা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে বড় পরিসরে ঈদে মিলাদুন্নবী সাঃ ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে সুন্নী কনফারেন্স আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শাহেদুল ইসলাম চৌধুরী সঙ্গে স্বাধীন সূর্যোদয়ের এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন এই কনফারেন্সে সংগঠনের সভাপতি এস এম ফারুকের সভাপতিত্বে উদ্বোধকের ভূমিকায় থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সম্মানিত সাবেক সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নুরী ম.জী.আ.। প্রধান আলোচকের ভুমিকায় থাকবেন এশিয়া মহাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আবুল হাসনাত ক্বাদেরী। বিশেষ আলোচকের ভুমিকায় থাকবেন নগরীর অক্সিজেনস্থ স্বনামধন্য ফকির চিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাজিম উদ্দিন ক্বাদেরী এবং রাউজানের স্বনামধন্য প্রতিষ্ঠান নেয়াজ গাজী রাঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র আরবী মুহাদ্দিস আল্লামা ইলিয়াছ তাহেরী। তিনি আরো বলেন আমরা ভাইরাল বক্তব্য চাই না আমরা চাই এই কনফারেন্সে বক্তাদের বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের হেদায়েত হোক। সংগঠনটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোঃ রকিব ও সংগঠনটির সহ অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম চৌধুরী বিশেষ সাক্ষাৎকারে আরো জানান দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ সংস্থা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর নব নির্বাচিত কেবিনেট মেম্বার জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন খোকন ও কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ মাহমুদ নেওয়াজ ও কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ ইলিয়াস হোসাইন সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সংগঠনটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জানান বিশেষ অতিথির ভুমিকায় থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু তাহের ও যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা এম এ মতিন ও আধারমানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মাওলানা মোঃ শাহ্ আলম ও জারুলতলা জামে মসজিদের খতিব মাওলানা জবরুতুল ইসলামসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অত্র সংগঠনের নির্বাহী সদস্য জনাব মোঃ পারভেজ স‌ওদাগর এবং আপ্যায়ন সম্পাদক মনিরুল ইসলাম ও মো আকিব চৌধুরী সাক্ষাৎকারে আরো জানান উক্ত কনফারেন্সে আগত অতিথিদের জন্য এবং মুসল্লিদের জন্য পর্যাপ্ত আপ্যায়নের ব্যবস্থা করা হবে এবং দুরদুরান্তে প্রবাসে অবস্থানরতরা মাহফিল অনুধাবনের জন্য সরাসরি মিডিয়ায় সম্প্রচার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

1

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

2

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

3

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

4

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

5

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

6

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

7

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

8

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

9

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

10

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

11

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

12

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

13

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

14

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

15

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

16

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

17

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

18

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

19

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

20