মুহাম্মদ মমিন উল্লাহ (গাজী মমিন)
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

জেলার সদর উপজেলার উত্তর  জয়পুর থেকে আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার বাবুল ( ৩০) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।সোমবার সকালে স্থানীয় জনতা সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট সড়কের প্রাণ ভগবতীপুর গ্রামের কালভার্ড এলাকায় ফাইটারের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


নিহত আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার বাবুল সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ভূইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে এবং পেশাদার মাদক কারবারি ও সন্ত্রাসী বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা। 


আজাদের বড় ভাই  জাহাঙ্গীর আলম জানান,গত দুই মাস আগে একই ইউনিয়নের পশ্চিম চোপল্লী গ্রামের চাঁদগাজী বাড়ির মাদক ব্যবসায়ী রুবেলকে কেবা কারা রাতের আঁধারে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এই ঘটনায় পুলিশ তার ভাই আজাদ হোসেন বাবলুকে গ্রেফতার করে জেল হাজতে  প্রেরণ করে। পরবর্তীতে রুবেল আদালতে বাবুল তার মামলার আসামি নয় বলে এফিডেভিট দাখিল করলে সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে। 

বাবুল চৌপল্লী বাজারের পাশে একটি গরুর খামারে থাকতো। রোববার রাতে সে বাড়িতে ফিরে আসেনি। সকালে গ্রামবাসী তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে তা তাদের জানা নেই। ফাইটার বাবুলের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 


চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত বেলায়েত হোসেন বলেন, আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেছে খুনিরা। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকারীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

1

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

2

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

3

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

4

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

5

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

6

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

7

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

8

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

9

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

10

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

11

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

12

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

13

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

14

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

16

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

17

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

18

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

19

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

20