মুহাম্মদ মমিন উল্লাহ (গাজী মমিন)
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আওয়ামী নেতা

জেলার কমলনগর উপজেলায় তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ নেতা মো. মনির। এনিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে মনির বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপিতে ডুকতে বিভিন্ন তদবির চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছিল মনির। টানা ক্ষমতায় থেকে এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা মনির বিএনপির পরিচয় দেওয়ার সাহস পায় কিভাবে? কিছু সুবিধাভোগী মনিরের টাকা খেয়ে তাকে বিএনপি হিসেবে উপস্থাপন করছে।
সচেতন মহল বলছেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী মনিরদের মত লোকেরা যদি বিএনপিতে স্থান পায় তাহলে শহীদ ও আহতের রক্তের সাথে গাদ্দারি করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানিয় এক জন বিএনপি নেতা বলেন, গত ১৫ বছর স্বৈরাচারী কায়দায় এলাকাবাসীকে অনেক অত্যাচার নির্যাতন করেছে। এখন আবার বিএনপি সাজার চেষ্টা করছে। ছাত্র-জনতার গণআন্দোলনে দেশে স্বৈরাচার মুক্ত নতুন স্বাধীনতা এসেছে, সেখানে সমাজের ক্ষতিকর এসব লোককে বিএনপিতো দুরের কথা, কোন রাজনৈতিক কার্যক্রমেই দেখতে চাইনা। আশা করছি, দলের নীতিনির্ধারনিরা এসব বিষয় গুরুত্ব দিবেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবুদ্দিন বলেন, মনির প্রথমে জাসদের রাজনীতি পরে আওয়ামীলীগের রাজনীতি করেছে। দোসরদের সক্রিয় নেতা হিসেবে এলাকায় আধিপত্য চালিয়েছেন। ৫ আগস্টের পর এখন তিনি বিএনপি বনে গেছেন। এতে বিগত ১৭ বছরের নির্যাতনের শিকার ও ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি দল ত্যাগীদের সাথে বিরূপ আচরণ দেখাবে না।
এবিষয়ে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক চৌধুরী বলেন,  গণতান্ত্রিক ভাবে নির্বাচনে যে বিজয় হবে তাকেই নেতা নির্বাচিত করা হবে। তবে মনিরের বিরুদ্ধে যদি আওয়ামীপন্থী প্রমান পাওয়া যায়, কর্মীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। দল ও নেতাকর্মীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত আগামিকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে ওয়ার্ড নেতা নির্বাচিত করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

1

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

2

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

3

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

4

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

5

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

6

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

7

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

8

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

9

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

10

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

11

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

12

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

13

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

14

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

16

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

17

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

18

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

19

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

20