জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):



মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা বন্ধে লক্ষ্মীপুরে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মাছ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।

অভিযানকালে দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা ইলিশগুলো অসহায় ব্যক্তি ও স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী এবং কোস্ট গার্ডের প্রতিনিধি।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

1

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

2

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

3

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

4

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

6

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

7

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

8

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

9

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

10

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

11

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

12

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

13

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

14

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

15

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

16

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

17

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

18

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

19

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

20