জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে ইকতারেনের আয়োজনে মেধাবি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রধান

‎রায়হান হোসেন।।
সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইকতারেন-এর উদ্যোগে রায়পুরে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কেএস পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।
‎
‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দে ভরে ওঠে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকতারেন-এর সহসভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস. এম. সালাউদ্দিন রনি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র, সমাজসেবক আলী হায়দার পাটওয়ারী, বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক রাকিব হোসেন।
‎
‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

1

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

2

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

3

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

4

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

5

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

6

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

7

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

8

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

9

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

10

শামীম তালুকদার স্ব পদে বহাল।

11

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

12

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

13

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

14

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

15

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

16

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

17

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

18

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

19

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

20