জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান


মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে আরও ছয়টি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস নামের একটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার আরও ছয়টি ইটভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় অবস্থিত মেসার্স নয়ন ব্রিকসকে ২ লাখ টাকা, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩ লাখ টাকা এবং ধোপাকান্দির মেসার্স শাপলা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকার মেসার্স তন্ময় ব্রিকসকে ৩ লাখ টাকা এবং ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া অঞ্চল শাখার পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জেলা পুলিশের একটি চৌকস দল ও র‍্যাব-১২, সিরাজগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

1

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

2

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

3

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

4

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

5

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

6

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

7

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

8

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

9

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

10

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

11

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

12

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

13

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

14

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

15

নতুন পিয়াজের আমদানি

16

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

17

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

19

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

20