জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে-হাসান মামুন

মোঃ বাপ্পি মিয়া 

পটুয়াখালীর গলাচিপার চরকাজল ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ অক্টোবর ২০২৫) শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকাজলের ছোট শিবা শুক্রবাড়িয়া বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মো. মিজানুর রহমান ইসমাইল হাওলাদারের সঞ্চালনায় চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পটুয়াখালী-৩ ( গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন, চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদার। 
এসময় উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রচন্ড ভ্যাপসা গরমের কারণে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হয়। প্রচন্ড গরম উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি-সম্পাদকদের নেতৃত্বে শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে মিছিল সহকারে জনসভা স্থলে উপস্থিত হয়। এভাবে খন্ড খন্ড মিছিল জনসভা স্থল রূপ নেয় হাজার হাজার জনসাধরণের মিলনমেলায়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান মামুন বলেন, দেশের সাধারণ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে, অবহেলিত চরাঞ্চলকে উপজেলায় উন্নীত করে উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিল্প কলকারখানা স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে। তাই সারাদেশে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার গঠনে সহায়তায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মীয়দের উদ্দেশ্যে বলেন, এ দেশ আপনাদেরও জন্মভূমি, তাই সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাসের একমাত্র ভরষা স্থল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

1

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

2

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

3

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

4

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

5

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

6

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

7

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

8

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

9

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

10

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

11

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

12

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

13

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

14

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

15

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

16

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

18

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

19

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

20