জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে সাপের কামড়ে মৃত্যুর প্রতিবাদে এন্টিভেনম সংকটে বিক্ষোভ

রাশিদুল ইসলাম।।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম না খাঁকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা ভোগান্তির প্রতিবানে এবং
বিক্ষোভ কর্মসূচি, রাজিবপুর উপজেলা এবং সচেতন নাগরিক সমা
কুড়িগ্রামের চরাঞ্চল ঘেরা দুর্গম উপজেলা রাজিবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু ও উপজেলা সদর হাসপাতালে 'এন্টিভেনম' না থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা।
এর প্রতিবাদে ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ ২০১১ ও সচেতন নাগরিক সমাজ। এতে সভাপতিত্ব করেন আল আমিন। কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, স্থানীয় প্রতিনিধি আমিনুর রহমানসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ৫ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামের মজনু নামে এক যুবক সাপের কামড়ে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় প্রতিষেধক এন্টিভেনম না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় গোটা এলাকা শোকাহত এবং ক্ষুব্ধ।
বক্তারা আরো বলেন, "আমরা একটি নদীভাঙন ও বন্যা কবলিত এলাকায় বসবাস করি। চরাঞ্চলে সাপের উপদ্রব অত্যন্ত বেশি। কিন্তু এত বড় একটি উপজেলায় যদি সাপের কামড়ের প্রতিষেধক না থাকে, তবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?"
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম সরবরাহ ও তা নিয়মিতভাবে সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান। তারা বলেন, "আমরা আর কোনো মজনুকে অকালে মরতে দেখতে চাই না। একজন নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে।"
বিক্ষোভ শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, বিষয়টি অবহেলা করলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে। তাই রাজিবপুরবাসী এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে রান্নাঘর অচল

1

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

2

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

3

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

4

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

5

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

6

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

7

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

8

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

9

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

10

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

11

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

12

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

13

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

14

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

15

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

16

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

17

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

18

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

19

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

20