জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম সমবায় দিবস উদযাপন

রশিদুল ইসলাম

সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় “সমবায়ের শক্তি, টেকসই উন্নতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে রাজিবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার শাহার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা ভেটরিনারী সার্জন ডাঃ মাহাবুব আলম, মৎস খামারী  শাহজাহান আকুল, আকলিমা খাতুন, এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরতার প্রতীক। দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সরকারি বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নে সমবায় খাতের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তাঁরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রবিউল ইসলাম।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সমবায় সমিতির প্রদর্শনী, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমবায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজিবপুরে গড়ে উঠবে একটি আত্মনির্ভরশীল ও টেকসই উন্নয়নের মডেল সমাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

2

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

3

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

4

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

5

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

6

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

7

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

8

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

9

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

10

খতমে কোরআন থেকে গণসমাবেশ

11

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

12

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

13

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

14

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

15

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

16

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

17

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

18

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

19

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

20