মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ইজারা বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনাপুর বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে বালিয়াকান্দি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপু‌রে প্রেস বিজ্ঞত্তির মাধ‌্য পুলিশ জানায়, বালিয়াকান্দি থানাধীন নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে কালুখালী থানাধীন মাঝবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের 'আরজু গ্রুপ' ও বেতবাড়িয়া গ্রামের 'শিমুল গ্রুপ'-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৫ মে দুপুরে ওই বিরোধ চরম আকার ধারণ করে এবং শিমুল গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আরজু গ্রুপের তিন সদস্যের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন চর কুলটিয়ার আরজু (৪০), মিলন ওরফে কদম (৩৫) এবং বাচ্চু মণ্ডল (৩৮)। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিলন ওরফে কদমের মৃত্যু হয়। এরপর নিহতের বড় ভাই মো. আফজাল হোসেন ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । সেই মামলায় পু‌লিশ চার আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:  বা‌লিয়াকা‌ন্দি থানার পদমদী মিয়া পাড়া গ্রা‌মের ফরহাদ মিয়ার ছে‌লে মো. মিজান মিয়া (১৯), একই উপ‌জেলার সদা‌শিবপুর গ্রা‌মে নান্নু শে‌খের ছে‌লে  মো. লিমন শেখ (২০), মোতা‌লেব শে‌খের ছে‌লে  মো. রাজিব শেখ (২৫) ও ঘোরামারা গ্রা‌মের রাজ্জাক ফকি‌রের ছে‌লে মো. সোহাগ ফকির (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

1

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

2

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

3

দিনাজপুরে কৃষির নবযুগ

4

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

5

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

6

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

7

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

8

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

10

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

11

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

12

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

13

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

14

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

15

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

16

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

17

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

18

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

20