জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাঙামাটির কাপ্তাইয়ে রবি নেটওয়ার্ক বন্ধ, সরকারি সেবায় চরম বিঘ্ন

মো: জসিম উদ্দিন।।

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে সোমবার (২৬ আগস্ট) মধ্য রাত থেকে রবি নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি রবি সিম ব্যবহারকারী হাজারো গ্রাহক পড়েছেন ভোগান্তিতে।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, নেটওয়ার্ক না থাকায় ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারি কোনো ই-মেইল কিংবা হোয়াটসঅ্যাপে তথ্য আদান-প্রদান করা যাচ্ছে না, যা প্রশাসনিক কাজে বড় ধরনের বাধার সৃষ্টি করছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন,
“গুরুত্বপূর্ণ উপজেলা সদরে নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সরকারি কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন অভিযোগ করে বলেন,
“শত শত গ্রাহক রবি ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকেন। অথচ গতকাল মধ্য রাত থেকে টাওয়ারে জেনারেটরের সংযোগ না থাকায় বিদ্যুৎ গেলে নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ী স্পর্শ কম্পিউটার এর মালিক মো. ইব্রাহীম জানান, তিনি রবি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকেন। কিন্তু নেটওয়ার্ক না থাকায় সোমবার শত শত গ্রাহককে ফেরত দিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি অঞ্চলের রবির এরিয়া ম্যানেজার সাদমান রাশেদ বলেন,
“শুধু কাপ্তাই সদর নয়, আরও কিছু এলাকায় যেমন সুবলং,বরকল  কিছু সমস্যার কারণে নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। আমাদের টিম কাজ করছে। আশা করছি আজকের মধ্যেই নেটওয়ার্ক সেবা চালু করা সম্ভব হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

1

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

2

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

3

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

4

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

5

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

6

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

7

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

8

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

9

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

10

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

11

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

12

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

13

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

14

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

15

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

16

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

17

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

19

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

20