জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার্থীর জেনারেটর

‎রায়হান হোসেন 

‎বিদ্যুৎ বিভ্রাটে স্বাস্থ্যসেবায় নানামুখী সংকট চরমে পৌঁছায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগী সেবায় ন্যূনতম স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে অবশেষে হাসপাতালে জেনারেটর অনুদান দিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।

‎গত ৩১ অক্টোবর রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জেনারেটর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ তিনি জেনারেটরটি প্রদান করেন।


‎রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে তিনি জেনারেটরটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।


‎এসময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


‎জেনারেটর দেওয়ার সময় মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন,“রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা সত্যিই সংকটাপন্ন। বিদ্যুৎ না থাকলে রোগীরা যে ভোগান্তি পোহান, তা দেখার মতো। জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে এসেছে। তারই অংশ হিসেবে এই ছোট্ট অনুদান।”




‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন,“বড় হাসপাতালের জন্য আইপিএস যথেষ্ট নয়। বিদ্যুৎ না থাকলে জরুরি ইউনিটগুলো ঝুঁকিতে পড়ে। জেনারেটরটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ধন্যবাদ জানাই।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

1

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

2

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

3

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

4

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

5

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

6

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

7

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

8

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

9

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

10

অবশেষে কৃষকের মুখে হাসি

11

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

12

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

13

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

15

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

16

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

17

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

18

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

19

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

20