জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

যুগযুগ সেতুর অপেক্ষা শেষে পৈত্রিক ভিটে ছাড়ছে বাসিন্দারা

মোহাম্মদ আলী মাস্টার
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

বহু দিনের দুঃখ, ব্যথা, আর কষ্ট নিয়ে বসবাস করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি অবহেলিত গ্রাম ক্ষমতাপুর।  নামে ক্ষমতাপুর হলেও ক্ষমতা দেখাতে পারে না তারা।  একদিকে নদী,অন্যদিকে বিল-হাওর। ভৌগোলিক ভাবে গ্রামটি পানিবেষ্টিত  থাকে বছরের বেশিরভাগ সময়।  নেই যাতায়াতের রাস্তাও। নদীর তীর ঘেঁষে আঁকা-বাঁকা মেঠো পথ ধরেই বংশপরম্পরায় তাদের পথ পাড়ি দিতে হয় গ্রামের বাহিরে যাতায়াতে। সারা বছর  নদী পারাপারে নৌকাই  তাদেরডিংঙি নৌকায়ই তাদের একমাত্র  ভরসা। তিতাস নদীর শাখা বয় গ্রামটির পাশ ঘেঁষে বয়ে গেছে ।  মনে হয় গ্রামটি যেন নদীর বাঁকে বাঁকে । দেখতে ধনুকের মতো বাঁকা,নয়নাভিরাম ছবির মতো। বর্ষায় চারদিকে থৈথৈ জলরাশি যেন একটি দ্বীপ । শুস্ক মৌসুমে সবুজ-শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে এক মনোরম পরিবেশ।যেখানে বাসিন্দাদের জীবনধারার সাথে নদী-হাওর মিলেমিশে একাকার হয়ে পড়ে আছে ।
নদী-বিলের মাছ,রূপালী ঢেউ আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেখানকার বসতিদের জীবন-সংসারের অন্যতম সাথী ।
ব্যপক ভাঙ্গন না থাকলেও নদীর ঢেউ আঁচড়ে পড়ে বেশ কিছু বাড়ি আংশিকভাবে মাঝে মধ্যে  ভাঙ্গনের শিকার হয়েছে । বাসিন্দাদের অনেকেই নানা প্রতিকুলতার কারণে পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে  পাশের বুড্ডা গ্রামেসহ অন্যত্র  গিয়ে  বসতি স্থাপন করেছে। চলাচলের রাস্তা না থাকায় তাদের ভোগান্তি বেশি। তারচেয়েও বেশি ভোগান্তি নদী পারাপারে। গ্রামটির পাশে শাপলা বিল, উরল বিল সহ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে উৎপাদিত ফসল ঘরে তুলতে কৃষকদের দুর্ভোগ রোধে ও গ্রামের বাসিন্দাদের জীবনমানের উন্নয়নে এই তিতাস নদীর উপরে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘকালের। একটি সেতুই হয়ে উঠবে নদীর এপার-ওপারের বাসিন্দাদের মনের হরষে জীবন যাপনে মুখে হাসি  ফুটিয়ে তোলার সুযোগই যেন ঐ এলাকার  উন্নয়নের অবলম্বন।
শাপলা বিল সহ এই বিশাল হাওরের হাজার হাজার একর জমির ফসল পরিবহনে যুগ যুগ ধরে সীমাহীন ভোগান্তি আর কষ্ট পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার কৃষকদের। কাঁধে করে,নৌকায় তুলে ঘরে তুলতে হয় হাওরের ফসল। সেতু নির্মাণ হলে যুগ যুগ ধরে সীমাহীন ভোগান্তির অবসান হবে, হাসি ফুটবে ফিরে আসবে স্বাচ্ছন্দ পরিবেশ । এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাময় বাঁকে প্রতিদিন ঘুরতে আসা প্রকৃতিপ্রেমি মানুষদের যাতায়াতের সুবিধাও হবে।  নদীর দক্ষিণ পাড়ে সরাইল উপজেলার একমাত্র বাণিজ্যিক ভাবে চাষাবাদকৃত তিতাস এগ্রো ফার্মের ড্রাগন বাগান,কাসিমখার বাজার(বুড্ডাঘাট),মৎস্য আড়ৎসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়ককের শাহবাজপুর প্রথম গেইট এলাকা  থেকে উত্তর দিকে শাহবাজপুর-বুড্ডা সড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পূর্ব দিকে কালীকচ্ছ-আখিতারা-বুড্ডা সড়ক দুটি মিলেছে তিতাসনদীর বুড্ডা ঘাট এলাকায়।
ক্ষমতাপুর গ্রামবাসী, কুচনী,বুড্ডা,শাহবাজপুর,আঁখিতারা,নোঁয়াগাও সহ বিভিন্ন এলাকার  কৃষকদের শাপলা বিলে যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতুর স্বপ্ন বাস্তবায়ন কতদূর কেউ জানেনা। তবু যুগ যুগ  আশায় বুক বেঁধে আছে এখানকার বাসিন্দারা।
প্রকৃতির প্রভাবে এখানে ধান,মাছ, মুক্ত হাওয়া,অবারিত সবুজের প্রান্তর যেমন সুখী করেছে গ্রামের অধিবাসীদের তেমনিভাবে বর্ষার অবাধ্য  ঢেউ আঁচড়ে পড়ে ক্ষতি করে ভিটেমাটির। প্রকৃতির রুদ্রমূর্তির কাছে হার মেনে অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্য গ্রামে চলে গেছে।
ক্ষমতাপুর  ছেড়ে পাশের বুড্ডাগ্রামে বসতিগড়া বেশকয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা যোগাযোগ ব্যবস্থা,নদীর ভাঙ্গন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বাধা, শহরের সাথে দুর্গম যোগাযোগ, নিম্নমানের জীবন যাত্রা  এসব প্রতিকূলতার মুখোমুখি হয়ে তারা গ্রাম ছাড়লেও গ্রামটির মায়া ছাড়তে পারেনি তারা। মনের টান মায়ের টান রয়ে গেছে  ওই প্রকৃতির অপরুপ সুন্দরের মুগ্ধতা ছড়ানো গ্রামটির প্রতি।
গ্রামের প্রবীণ বাসিন্দা  সফিউল্লাহ মিয়া, ছান্দু মিয়া, আবদুল জলিল, আলেকশাহ মিয়া জানিয়েছেন, ১৫০ বছরের অধিক কাল আগে আমাদের পূর্বপুরুষেরা শাহবাজপুর মোড়াহাটি ও নিয়ামতউল্লাহ পাড়া থেকে এসে মৎস্য আহরণ ও কৃষিকাজের সুবিধার্থে প্রথমে অস্থায়ী ভাবে বাথান ঘর, ধানের খলা ও পরবর্তীতে স্থায়ী বসতি গড়েন। বেশ কয়েকটি পরিবার বুড্ডা গ্রামে চলে যাওয়ার পর বর্তমানে গ্রামটিতে প্রায় ২০০ পরিবার বসত করছে। গ্রামে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষে অনেক শিক্ষার্থী দূর্গম যাতায়াত ব্যবস্থার কারনে শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। তাদের ভাগ্যে জুটেনা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কিছু হওয়ার।
তারা আরো জানিযেছেন কৃষিপ্রধান গ্রাম হলেও মৎস্য খাতে তাফের প্রচুর অর্থ আয় হয়। প্রতিটি পরিবার বর্ষাকালে গড়ে দৈনিক ২/৩ হাজার টাকার মাছ বিক্রি করে।নৌকাও তাদের আয়ের হাতিয়ার।  মাছ ও ধানে ভরা এই সবুজে সবুজে ঘেরা সুখের স্বপ্ন ফেলে গ্রাম ছেড়ে যেতে মন চাই না। শুধু দরকার একটি বেড়িবাঁধ, নদীর উপর একটি সেতু।
  নদী-হাওর বেষ্টিত সুন্দর  গ্রামটি রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ জরুরি। বেড়িবাঁধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কেউ গ্রাম ছেড়ে অন্যত্রে বসতি গড়বেনা।
এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিজ মিয়া ও নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের  ৬ নং ওয়ার্ডের (বুড্ডা-কুচনী) সদস্য মোঃ অলি আহাদ মৃধা বলেন, গ্রামটি ভাঙ্গন থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ ও যাতায়াত সুবিধার জন্য তিতাসনদীর উপর সেতু নির্মাণ জরুরি।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মুনির হোসেন ভুইয়া বলেন নদী ও হাওর বেষ্টিত ক্ষমতাপুর গ্রামটি ভৌগোলিক ভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামটির বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম জানিয়েছেন বুড্ডা নদীর উপর সেতু নির্মান ও ক্ষমতাপুর গ্রামে বেড়িবাঁধ জরুরি । সেতুর জন্য  সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি।
উপজেলা এলজিইডির উপ সহকারি প্রকৌশলী আবদুর  রহিম বলেন তিতাসনদীর উপর সেতু নির্মানে
অনুর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় প্রস্তাবনা দাখিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

1

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

2

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

4

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

5

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

6

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

7

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

8

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

9

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

10

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

11

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

12

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

13

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

14

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

15

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

16

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

17

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্য

18

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

19

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

20