জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

দেবুল কুমার দাস

পোষ ও মাঘ মাসে বাড়ে শীতের তীব্রতা। এসময় বাড়ে রস ও গুড়ের চাহিদা। গাছিরা ব্যান্ত থাকে রস ও গুড় সংগ্রহে। তবে বর্তমান সময়ে বিভিন্ন কারনে গাছ ও গাছি কমে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে যশোরের যশ খেজুরের রস এর ঐতিহ্য।ফলে বাড়ছে রস ও গুড়ের দাম।

যশোরের বিভিন্ন এলাকার ন্যায় সীমান্ত সংলগ্ন কৃষি প্রধান উপজেলা শার্শার বেনাপোল নাভারন বাগআচড়া.পুটখালি ও গোগা এলাকায় একসময় ছিল প্রচুর পরিমানে খেজুর গাছ। ছিল গাছি। শীত এলেই  খেজুরের রস ও গুড় বা পাটালিতে ভরপুর থাকত এলাকা। এসব খেজুরের গুড় ও পাটালি স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি হতো দেশের বিভিন্ন এলাকায়।ইটের ভাটা ও জনবসতির কারনে কমেছে গাছ ও গাছি।  এখন গ্রাম এলাকার  খেজুর গাছ কেটে রস গুড় সংগ্রহ করে কষ্টে সংসার চলছে গাছিদের। গাছ বাড়লে বাড়বে আয় কমবে দাম আশা গাছিদের।
গাছি মনিরুজ্জামান মনির ও হাসিবুর রহমান  জানান.এখন নেই গাছ সেজন্য কমেছে গাছ।কৃষকদের কাছ থেকে বর্গা নিয়ে খেজুর গাছ কাটছেন তারা। ভাগ দিতে হচ্ছে সমান। এর পরও গাছ কেটে রস গুড় ওপাটালি বিক্রি করে তিন মাস সংসার চলে ভাল। গাছ বাড়লে মিটবে রস গুড়ের চাহিদা কমবে দাম।

 শীতের প্রকোপ বাড়ায় চলছে খেজুরের রস গুড় সংগ্রহ। গাছ কাটছেন গাছিরা।  বাড়ছে গুড় ও পাঠালির চাহিদা। তবে বেশি দামেই এসব রস গুড় কিনছেন ভোক্তারা। খেজুর গাছ বৃদ্ধিতে কৃষি দফতরের সহযোগিতাসহ উদ্যোগ গ্রহনের দাবী জানান  আরজিনা খাতুন ও মসিউর রহমান। আরমান হোসেন ও ফরিদা বেগম জানান খেজুরের রস ও গুড় পছন্দ করেন তারা। তাইতো বেশি দামেই রস গুড় সংগ্রহ করছেন তারা। 
 যশোরের শার্শা উপজলায় ৭০ হাজার ৫০০ খেজুর গাছ আছে । এর মধ্যে ৩৫ হাজার গাছ থেকে রস গুড় সংগ্রহ করছেন চাষি ও গাছিরা। সব ধরনের সহযাগিতা দেওয়া হয়েছে বলে জানান কষি কর্মকর্তা-দীপক কুমার সাহা।

পতিত জমিসহ বিভিন্ন জমিতে খেজুর গাছ রোপনসহ বানিজ্যিক ভাবে  খেজুর গাছ চাষ বাড়ানো হচ্ছে বলে জানান কৃষি অধিদপ্তর। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

1

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

2

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

3

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

4

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

5

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

6

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

7

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

8

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

9

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

10

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

11

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

12

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

13

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

14

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

15

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

16

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

17

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

18

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

19

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

20