জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে নিম্ন আয়ের মানুষের মাঝে

আরিফ রববানী ময়মনসিংহ।। 
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা ও সুরক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশারি বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব মশারী বিতরণ করা হচ্ছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে বধবার (৩ডিসেম্বর) দুপুর ময়মনসিংহ সিটি করপোরেশনে ১৯ নং ওয়ার্ডের বলাশপুর আবাসন ,মুক্তিযোদ্ধাপল্লী,পাটগুদাম দুলদুল ক্যাম্প,পালপাড়া কলোনিতে নিম্ন আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল -৩) ফৌজিয়া নাজনীন। এসময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ ,সমাজকল্যাণ  কর্মকর্তা উম্মে হালিমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল -৩) ফৌজিয়া নাজনীন বলেন-ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। নিম্ন আয়ের মানুষেরা যেন নিরাপদে থাকতে পারে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতি ঘরে মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।”

এসময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ  বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই গুরুত্বপুর্ণ। তিনি বলেন- ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে। তাই আমাদের বাসস্থানের আশপাশে থাকা যেকোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট- এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় সচেতনতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এভাবে নিয়মিত তদারকি করতে পারলে আশা করছি ডেঙ্গু প্রতিরোধে সফল হবো।এই ধরনের কার্যক্রম শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পরিবারগুলো সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মশারি পাওয়া তাদের জন্য খুবই সহায়ক হবে এবং ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

মশারি বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততার নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন বলেও মন্তব্য চলছে  স্থানীয়দের মাঝে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

1

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

2

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

3

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

4

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

5

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

6

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

7

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

8

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

9

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

10

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

11

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

12

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

13

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

14

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

15

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

16

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

17

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

18

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

19

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

20