জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার



সঞ্জয় দেবনাথ
মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগর  উপজেলার আদমপুর (মিঠিপুর) এলাকার সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গা এলাকার মিজানুর রহমান (৩০)।

গত ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি দোকানি মোঃ ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে দোকানের মালামাল ক্রয় করতে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় পৌছালে নেভি-ব্লু রঙের একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে আসা ৩–৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়। 

ঘটনার পর পরই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের তত্ত্বাবধানে রাজনগর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) একটি বিশেষ দল গঠন করা হয়। 

তদন্ত চলাকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আলমগীর কবীর এবং র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহায়তায় গত ২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে থেকে তুহিন আহমেদ (২৪)কে গ্রেফতার করা। 

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই। সালমান আহমদ (২৪)কে মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তার ব্যবহৃত একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টায় সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে এই ছিনতাই চক্রের আরেক সদস্য প্রাইভেট কার চালক মিজানুর রহমান (৩০)–কে গ্রেফতার করা হয়। 

এরপর মৌলভীবাজার সদর উপজেলার শ্রীবাউর গ্রামের রনি দেবনাথের বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই চক্রের বাকী সদস্য এবং ছিনতাইকৃত টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশই জনতা, জনতাই পুলিশ

1

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

2

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

3

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

4

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

5

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

6

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

7

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

8

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

9

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

10

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

11

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

12

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

13

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

14

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

15

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

16

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

17

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

18

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

19

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

20