জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্রীন লাউঞ্জকে ১ লাখ টাকা জরিমানা


গাজী মাহমুদ পারভেজ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় পরিচালিত অভিযানে ‘শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে রেস্টুরেন্টে খাবার রান্না ও প্রক্রিয়াজাতকরণে চরম অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা, ময়লার ডাস্টবিন উন্মুক্ত রাখা, অপরিষ্কার ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ, বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো স্বাস্থ্যসম্মত ব্যবস্থা না থাকা—এমন একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ অনিয়ম করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পেতে পারে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

1

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

2

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

3

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

4

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

5

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

6

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

7

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

8

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

9

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

10

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

11

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

12

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

13

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

14

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

15

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

16

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

17

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

18

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

19

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

20